যুগে যুগে মহাপুরুষেরা জগতের কল্যানে কাজ করে গেছেন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৬:৩২ পিএম
যুগে যুগে মহাপুরুষেরা জগতের কল্যানে কাজ করে গেছেন

চট্টগ্রামের  হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্র নন্দন সাধুবাবাজীর ১১৮ তম আর্বিভাব উৎসবের আলোচনা সভায় বক্তারা বলেছেন যুগে যুগে মহাপুরুষেরা জগতের কল্যানে কাজ করে গেছেন। আধ্যাত্মিক পুরুষদের কাছে ধর্ম, বর্ণ, জাত কুল গোত্র নেই, তাঁরা সকলকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে মনে করেন। তাঁদের দেখানো পথ যদি মানুষ অনুসরণ করে তাহলে সমাজে কোন অশান্তি হবেনা। ভজন কুঠির পরিচালনা পরিষদ ভজন কুঠির  চত্বরে গতকাল  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রক্ষচারী। এতে প্রধন অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি। প্রধান আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি আলক মহাজন। বিশেষ অতিথি ছিলেন লায়ন অনুপম বড়ুয়া, সমাজ সেবক মোঃ বখতিয়ার উদ্দিন, জিএম নাহিদুল ইসলাম, বিপ্লব চন্দ্র মুহুরী, ইউ পি সদস্য ডাঃ খোকন চৌধুরী।  সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সুজন কান্তি তালকদার। সম্পাদকীয় বক্তব্য পেশ করেন ব্যাংকার জুয়েল দাশ। শিক্ষক সঞ্চয় দাশ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শংকর চৌধুরী।

আপনার জেলার সংবাদ পড়তে