জেলা পরিষদের প্রশাসকের রোগমুক্তি কামনায় দোয়া

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ১২:৫৬ পিএম
জেলা পরিষদের প্রশাসকের রোগমুক্তি কামনায় দোয়া

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এয়ালাপাড়াস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের শিক্ষক মো.আমিনুল হক সাদী। মিলাদ পরিচালনা করেন মহিনন্দ ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। মিলাদ মাহফিলে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে