চিরিরবন্দরে ৪ জন মাদক সেবীকে কারাদন্ড ও জরিমানা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম
চিরিরবন্দরে ৪ জন মাদক সেবীকে কারাদন্ড ও জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গত ৬ জুলাই সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সোমবার সন্ধা সাড়ে ৭ টায় থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার ইসবপুর ইউনিয়নের চক মানিক মন্ডল পাড়া গ্রামে মাদকসেবনের সময় আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) ও জালাল মন্ডল (৪০) নামে ৩ জনকে আটক করা হয়। এরপর আটককৃত স্থানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ দ্রুত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালাল মন্ডল (৪০) কে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন ও আব্দুল মালেক (২৭), নয়ন ইসলাম (২৩) কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। একইদিন রাতে আব্দুলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে মাদকসেবনের সময় মোমিনুল ইসলাম (২৭) কে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।  

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে