বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার অ্যাডভোকেট আবেদীন বলেছেন, একটি গাছ কাটলে কমপক্ষে পাঁচটি গাছ লাগাতে হবে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। এছাড়া দেশ ও মানুষের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মুলাদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, উপজেলা পল্লী উন্নয়ন সভাপতি ও পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপি'র সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পরে জয়নুল আবেদীন উপজেলা পরিষদ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন। বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরচর ইউনিয়নের কাঠেরচর এলাকায় নদী ভাঙন কবলিত এলাকা ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন।