মেহেরপুরের গাংনীতে চুরি হওয়া স্বর্ণলঙ্কার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো: মোমিন খান(৩৬) নামের একজনকে আটক করা হয়েছে। আটক মোমিন খান কুষ্টিয়া কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের আলম খানের ছেলে।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
৭ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী নার্গিস বানু বলেন, তার বাড়িতে টাইলস মিস্ত্রি কাজ করছিল। স্বর্ণ অলংকার গুলো চুরি হওয়ার ভয়ে মাটির নিচে পুতে রাখি। টাইলস মিস্ত্রির সেগুলো তুলে চুরি করে নিয়ে যায়।পরে গাংনী থানা পুলিশকে জানালে তারা এগুলো উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার টাইলসের কাজ করা মিস্ত্রিরা চুরি করে নিয়ে যাই।যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পরে ১২ ঘণ্টার মধ্যে বিভিন্ন তথ্যের মাধ্যমে পুলিশের টিম ঝিনাইদহের কালিগঞ্জ এলাকা থেকে স্বর্ণালংকার সহ মোমিন খানকে আটক করা হয়।