চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০২:২৯ পিএম
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজবাসায় অবস্থান করছিলেন। বুধবার (৮জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।ফরিদা ইলিয়াস শহরের রেলওয়ে বড়স্টেশন রেল শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসকে সন্ত্রাস বিরোধী মামলার আসামী হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃত্বে থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন। গত ৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে