কলমাকান্দা বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নীকান্ড

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম
কলমাকান্দা বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নীকান্ড

কলমাকান্দা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসানের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কক্ষে থাকা ফটোকপি মেশিন, সিসি ক্যামেরার ডিভিআর মনিটর হোম চেয়ার আসবাপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবীর জানান,, আমি সকালে স্কলে এসে দেখি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক উপজেলার ফায়ার সার্ভিসে ফোন করি। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন আগুনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জিনিস কাগজপত্রাদি পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় দু'লাখের ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ছুটে এসে দেখেন সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান বলেন, আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখি আমার কক্ষের সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি মেশিন, সিসি ক্যামেরার ডিভিআর মনিটর হোমচেয়ারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে