বিরলে রেললাইনের পার্শ্ব হতে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উঋজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের মৃত ধরণী দেবশর্মা এর ছেলে বাহিরু দেবশর্মা (৫৫) বলে মৃতর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সে বুধবার রাতে খাওয়ার পর পয়নিষ্কাশনের জন্য বাড়ীর বাহিরে গেলে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখে পরিবারের লোকজন পরিচয় সনাক্ত করে। তবে সে মৃগী রোগী ছিল এবং পানি খরচ করার সময় তার মৃত্যু ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরিপোর্ট লেখাকালীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছিল।