চাটমোহরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম
চাটমোহরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

পাবনার চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই)সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত উপজেলার মথুরাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুসের বাড়ির আঙিনায় এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা,পেসার মাপা এবং ওজন মাপা হয়। এসময় ৬৪০ জনকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় সহযোগিতা করেন চাটমোহর ফাউন্ডেশনের আঃ রাজ্জাক মন্ডল,সরকার আতিকুর রহমান,আজিবর প্রামানিক,আলেয়া খাতুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে