গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ২

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৬:০০ পিএম
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীররাতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল বাঙ্গাবাড়ি ইউনিয়নের দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটককৃতরা হলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকার বাসিন্দা আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২) ও আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের শামসুদ্দিনের ছেলে সাহেব আলী (৩৮)। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। গোমস্তাপুর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ওসি নূরে আলম।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম হোসেনের বাড়িতে অভিযান চালান। অভিযান চালিয়ে তার বসত ঘরের ভিতর থেকে পলিথিন মোড়ানো ব্যাগে ১কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। ওই অভিযানের পর একই ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামস্থ বারোদুয়ারী রেল ঘুন্টির রাস্তা থেকে রাত সাড়ে ৪ টার দিকে সাহেব হোসেনকে আটক করে। এ সময় তার থেকে ২১৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।  এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আলম হোসেন ও সাহেব আলীকে শুক্রবার আদালতের প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে