উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৫:০৮ পিএম
উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, সংস্কার, সড়কবাতি স্থাপন ও মেরামত, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের মাধ্যমে ওয়ার্ডটির চিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে পৌর প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কবাতির সংখ্যা বৃদ্ধি ও বিকল বাতি দ্রুত মেরামতের উদ্যোগ প্রশংসিত হয়েছে। পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেকও প্রধান হিসাব রক্ষক আবু তাহের জানান, শুধু ১০ নম্বর ওয়ার্ড নয়, পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নাগরিকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পৌর  প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার আন্তরিকতা ও তদারকির কারণে উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে অল্প সময়ের মধ্যেই সৈয়দপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। পৌরবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রমের গতি অব্যাহত রেখে পরিকল্পিত শহরায়ণের মাধ্যমে সৈয়দপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আলোকিত ও উন্নত জনবান্ধব পৌরসভায় পরিণত করা যেতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে