বিরলে সাংবাদিক কন্যা মরিয়ম এর প্রাথমিকে বৃত্তি লাভ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম
বিরলে সাংবাদিক কন্যা মরিয়ম এর প্রাথমিকে বৃত্তি লাভ

বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি মোঃ মুসলিম হক এর কন্যা মোছাঃ মরিয়ম আক্তার সরকারি প্রাথমিকে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। তার এই অভূতপূর্ব মেধা অর্জনে সকলের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে।

মোছাঃ মরিয়ম আক্তার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং বর্তমানে সে কালিয়াগঞ্জ শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে এবং সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়।

আপনার জেলার সংবাদ পড়তে