চাঁদপুরের অন্যতম খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ১২ জুলাই বোর্ড কর্তৃপক্ষ আগামী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটির সভাপতি হলেন চাঁদপুরের ক্লিন ইমেজের যুবনেতা জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক । সদস্য সচিব (পদাধিকারবলে) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-( শিক্ষক প্রতিনিধি) মোসাম্মৎ সায়ের আক্তার এবং (অভিভাবক প্রতিনিধি) মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমেদ জানান, আমরা ১২ তারিখ বোর্ড থেকে একটি চিঠি পেয়েছি ।যেখানে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের নতুন সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় চাঁদপুরের মধ্যে একটি খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত করায় চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ডক্টর জালাল উদ্দিনসহ মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি সকলের সহযোগিতায় আগামী দিনে এই প্রতিষ্ঠানটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম আরো গতিশীল হবে।