চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাড়ে ১১ টাযর দিকে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সভায সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন- গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, রহনপুর স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, রহনপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপঃ সহঃ প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, রহনপুর পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ অনেকে। বক্তারা বলেন-ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেনে সিংগাবাদ-রহনপুর রুটে আসার সময় পথিমধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যান- উদ্বেগজনক। তাই এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য এই সভাটি করা হয়েছে। পর্যায়ক্রমে পাথর নিক্ষেপকারী ওই এলাকায় পুনরায় জনসচেতনতা মূলক সভা করা হবে এবং জনসাধারণকে সচেতন করাসহ সতর্ক করা হবে বলে সভায় জানানো হয়।