কালিয়াকৈরে পানি বন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:০৯ পিএম
কালিয়াকৈরে পানি বন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সপ্তাহব্যপী ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন এলাকার মতো গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে । সোমবার (১৩ জুলাই) দুপুরে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এ.এইচ.এম. ফখরুল হোসাইনের উদ্যোগে আনসার একাডেমি ৩ নং গেইট, ডিভাইন গেইট ও চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার পানিবন্দি ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে চিরা,মুড়ি, পাটালী গুড়, বোতলজাত পানি ও সাবান বিতরণ করেন। একই দিন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদের বিশ্বাসপাড়া, রূপনগর ও বোটমিল এলাকায় পানিবন্দি ৫০০ জন মানুষের মাঝে রান্না করা (ভারী) খাবার বিতরণ করেন। 
আপনার জেলার সংবাদ পড়তে