বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্ধ এবং বিনষ্ট অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেলে প্রায় ১ লক্ষ টাকার জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং এর আগে ১২ জুলাই রোববার প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের জব্দকৃত নিষিদ্ধ জাল ধ্বংস করে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের রেলের বড়পিঠ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ১০ টি ও কারেন্ট জাল ৮০ টি পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সকলে জনসচেতনতা বৃদ্ধিতে নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে মৎস্য আহরণে নিরুৎসাহিত করে আসছি। তদুপরী বিভিন্ন স্থানে এ জালগুলোর ব্যবহার হওয়ায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলকে দেশীয় প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কাজ হতে বিরত থাকার আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করেন তিনি।
বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিুর রহমান ও সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সংশ্লিষ্ট অনেকে।