এবার পদ্মায় চায়না দোয়ারীর ফাঁদে আটকা পড়লো মেছো বাঘ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৭:০৯ পিএম
এবার পদ্মায় চায়না দোয়ারীর ফাঁদে আটকা পড়লো মেছো বাঘ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরহরিরামপুর ইউনিযনে চরশালেপুর জলমহালের সার্ভিস ঘাট নামক এলাকায় বুধবার সকালে জেলেদের চায়না দোয়ারীর ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। আটকা পড়া মেছো বাঘটি পানি থেকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন দুই জেলে। এরা হলো-এখলাস বেপারী (৪৫) ও লুৎফর শেখ (৩৮)। আহতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক রোধক ভ্যাকসিন নিয়ে বাড়ী ফিরেছেন।

আটককৃত মেছো বাঘটি পদ্মা পাড়ের সার্ভিস ঘাটে বেধে রাখা হয়। এ সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয এবং উৎসুত জনতা একনজর দেখার জন্য ভীর জমাতে থাকে। পরে বন বিভাগকে খবর দিলে উপজেলা বন কর্মকর্তা ফজলে করিম সরেজমিনে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যান। 

উক্ত বন কর্মকর্তা বলেন, “মেছা বাঘটিকে উদ্ধারের পর প্রথমে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। পরে বন বিভাগের উর্দ্ধতনদের পরামর্শ অনুযায়ী প্রাণিটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে”।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে পদ্মা নদীর উক্ত সার্ভিস ঘাট এলাকায় একলাস বেপারী নামক এক জেলে মাছ ধরার জন্য পেতে রাখা চাযনা দোয়ারী তুলতে গেলে দোয়ারীর ভেতর থেকে প্রচন্ড গর্জনের শব্দ শুনতে পান। পরে সে কাছে গিয়ে দেখতে পান একটি পাখি খেতে গিয়ে মেছো বাঘটি দোয়ারীর ভেতরে আটকা পরেছে। এ সময় সে আরেক জেলে লুৎফর শেখকে ডেকে নিয়ে দুজনে মিলে মেছো বাঘটি উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। চায়না দোয়ারীর ভেতর থেকে উদ্ধারের সময় মেছো বাঘের থাবায়  দুজনই আহত হন। আহতরা চরভদ্রাসন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী বলেন, “চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে মেছো বাঘটি জেলেদের চায়না দোয়ারীতে আটকা পরেছে। তিনি বলেন, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও অন্যান্য জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এসব প্রাণী দেখা গেলে সেটিকে ক্ষতি না করে বন বিভাগের মাধ্যমে সংরক্ষন করা উচিত। আমরা মেছো বাঘটি পেয়ে তার সংরক্ষনের ব্যাবস্থা করেছি”।

আপনার জেলার সংবাদ পড়তে