বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে আজ বুধবার এ আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- এসবির অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলায়, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যাথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।