চাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম
চাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় চাঁদপুর জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে সকাল ১০.৩০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে