নোটিশ দিয়ে

কালিয়াকৈরে বে ফুটওয়্যার লিমিটেড বন্ধ ঘোষণা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম
কালিয়াকৈরে বে ফুটওয়্যার লিমিটেড বন্ধ ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈরে বে ফুটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় বুধবার (১৫ জুলাই) কারখানা কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ১২ জুলাই কারখানায় আকস্মিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে কিছু শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নেন। পরবর্তীতে ১৩ ও ১৪ জুলাইও একই পরিস্থিতি চলতে থাকে। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হয়নি। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং কারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত ১৫ জুলাই ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কারখানা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে শ্রমিক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে