কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। এতে বিভিন্ন দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন স্থানীয় শহিদ জুলাই যোদ্ধার পরিবারের প্রতিনিধি রিয়াজুল ইসলাম, জুলাইযোদ্ধা বিষ্ণু চন্দ্র সেন, জুলাইযোদ্ধা ওবায়দুল হক, জুলাইযোদ্ধা আনোয়ারুল ইসলাম রানা।
আন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা লোকমান হোসেন সরকার, বিএনপিনেতা সামসুজ্জামান হাসু, বিএনপিনেতা আব্দুল মান্নান মুকুল, জামায়াতনেতা মাওলানা আব্দুর রহমান, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী থানার এসআই মঞ্জুরুল ইসলাম, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, এনসিপির ছাত্র সংগঠনের নেতা শাওন প্রমূখ। বক্তরা ১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ রংপুরের আবু সাঈদসহ গণঅভুত্থানে সকল শহিদের প্রতি ও জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা আহত জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের পূনর্বাসনের দাবি ও ফুলবাড়ীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি গুলো বক্তব্যে তুলে ধরেন।