চিরিরবন্দরে দুই মাদক ব্যবসায়ীর জেল

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৫২ পিএম
চিরিরবন্দরে দুই মাদক ব্যবসায়ীর জেল

দিনাজপুরের চিরিরবন্দরে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত ২ বছর করে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেছে। গত ১৫ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় চেতু মন্ডলপাড়ার মো. আজিজুল ইসলামের ছেলে মো. কাজল রানা (২৭) ও নান্দেড়াই মজিরত হাজিপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. জাফর ইকবাল (২৮) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে হাতেনাতে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. কাজল রানা ও মো. জাফর ইকবালকে পৃথকভাবে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।  চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে