চন্দনাইশে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম
চন্দনাইশে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই শহিদ দিবস-২৬ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ঝুন্টু বিকাশ চাকমা,স্বাস্থ্য প.প.কর্মকর্তা রশ্মি চাকমা,কৃষিবিদ আজাদ হোসেন.সমাজসেবা অফিসার রাসেল চৌধূরী ,জুলাই যোদ্ধা উপজেলা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,ছাত্র সমন্বয়ক ফরহাদুল ইসলাম ,বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। পরে জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে