চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত সন্ধ্যা সোড়া ৭টার সময় পৌরসভা ২নং ওয়ার্ডস্থ নাথ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাযায় এ সময় বকুল নাথের রান্না ঘর থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের নেপাল নাথ ও,রাজিব নাথের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৬লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রসহ পরিবার নেপাল নাথ জানিয়েছেন। চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।