শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে গাইবান্ধায় জামায়াতের শ্রমিকপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত দারুল আমান ট্রাষ্টে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার আয়োজনে এই শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি মো. নুরুন্নবী প্রধানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল হাসান মো. নয়া মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি ও রংপুর ও দিনাজপুর অঞ্চল পরিচালক মো. গোলাম রব্বানী, সহ- সেক্রেটারী এ্যাড. আলমগীর হোসেন, সাংগঠনিক সেক্রেটারী ড. মো. জিয়াউল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর- দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা ডাঃ মো. আব্দুর রহিম সরকার, সহকারী অঞ্চল পরিচালক মো. আবুল হোসেন বাদলসহ অন্যরা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের শ্রমজীবি মানুষেরা দেশপ্রেমকে ধারন করে। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে দেশের শ্রমিকরা এগিয়ে আসে। এ দেশে যত আন্দোলন হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪ শে জুলাই আন্দোলনে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। এসব আন্দোলনে প্রায় তিনশত জন শ্রমিক নিহত হয়েছেন ।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। অথচ শ্রমিকরা সমাজে প্রতিটি ক্ষেত্রে নানা ভাবে অবহেলার শিকার হয়।
সম্মেলনের শেষে শ্রমিকদের অধিকার আদায়, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সেই সাথে অংশ গ্রহণকারী নেতাকর্মীরা শ্রমিক বান্ধব সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।