ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হতেই আছে।উপজেলায় খুন,চুরি,ডাকাতি,ছিনতাই ও মাদকের প্রভাব বৃদ্ধি পেলেও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা দৃশ্যমান নয়।বিশেষ করে বিভিন্ন ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।পুলিশ বিভিন্ন ঘটনা জানার পরে ঘটনাস্থলে গিয়ে পৌছে প্রতিহত করার চেষ্টা করলে ও পরে যা-তা হয়ে যায়।
গত ১০ জুলাই দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের গোয়ালঘর থেকে তিনটি গরু একই রাতে মেগুরখির্দা গ্রাম থেকে একটি গরু চুরি হয়।৯ জুলাই ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। ১৫ জুন থেকে ২৬ জুন ১০ দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে১০টি গরু চুরির ঘটনা ঘটে।যেমন ২৬ জুন রাতে আগমুনিদয়া গ্রামের সৈংদ আলীর বাড়ি থেকে ৫টি গরু,২০ জুন ভাদঘারা গ্রামের আব্দুস ছালামের বাড়ি থেকে একটি গরু এবং ১৫ জুন একই গ্রামের নায়েব আলীর তিনটি গরু চুরি করে নিয়ে যায়।১৩ জুলাই পাইকপাড়া নলডাঙ্গা সড়কের ব্যাকা ব্রিজের উপর থেকে রাত ৮ টারদিকে ৫/৬ জন ডাকাত আব্দুল্লার ভ্যান কেড়ে নিয়ে রাস্তার পাশে গাছের সাধে বেধে রাখে।১৬ জুলাই চেতনানাশক খাবার খাওয়ায়ে এক ব্যাক্তির ইজিবাইক কেড়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়,২২ জুন মরজাদ বাওড়ে এক শিশু কে অপহরন করে পানিতে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা.১৮ জুন শহরের জনতা সুপার মার্কেটে এক রাতে ৩ দোকানে চুরি,একাই দিনে শহরের আড়পাড়া গ্রামের মাদকের বিরুদ্ধে কথা বলায় অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মাদক ব্যবসায়িরা,কালীগঞ্জ শহর থেকে শিশু সিয়ামের ইজিবাইক ছিনতাই,মনোহরপুর গ্রামে চাদা না দেওয়ায় একই পরিবারের ৫ জন কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে,৯ জুন কামালহাট গ্রামে নিয়ামত আলীকে পিটিয়ে হত্যা, ৭ জুন শিশু ধর্ষনের অভিযোগে আক্তা হোসেন আটক।
সর্বশেষ চলতি বছর ২১ মে কালীগঞ্জ কোলাবাজার সড়কের খেদাপাড়া মোড় নামক স্থানে ট্রাক চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার। ১০ জানুয়ারি গুনজোনগর গ্রামে লিচু গাছে জসিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার।১৩ ডিসেম্বর উপজেলার গাজির বাজার এলাকায় একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া প্রতাপ কুমার(২৫) নামের ঝুলন্ত মরদেহ উদ্ধার।৫ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ইজিবাইক চালক ওমর শেখের লাশ উদ্ধার।৮ নভেম্বর সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা পাশ থেকে অজ্ঞাত(৫৫) এক নারীর লাশ উদ্ধার।তালিয়ান গ্রামে বিএনপির দু,পক্ষের আধিপত্ত বিস্তার করা নিয়ে আপন ২ ভাই ইউনুস আলী ও মহব্বত আলীকে কুপিয়ে হত্যা।দিঘিরপাড়া গ্রামের আপর চাচাতো দুই ভাই মোশারফ হোসেন ও নাহিদ ইসলাম কে কুপিয়ে হত্যা।মালিয়াট গ্রামের নায়েব আলীকে কুপিয়ে হত্যা করে। ৩ এপ্রিল কালীগঞ্জ কাশিপুর বেদে পল্লীতে তোরাপ আলীকে কুপিয়ে হত্যা।২০ মার্চ সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য আমিনুল ইসলাম কে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ২ লাখ টাকা চাদার টাকা দিতে না পারায় মাঠের মধ্যে নিয়ে হত্যা করে।৬ মার্চ আহসানুল ইসলাম কে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধোরিয়ে যশোর পুরাতন কসবা এলাকায় পুড়িয়ে হত্যা। ২৩ সেপ্টেম্বর পিরোজপুর নামক স্থান থেকে অঙ্গাত ব্যাক্তির লাশ উদ্ধার।৫ জানুয়ারি মহিষাভাগাড় মাঠ থেকে অঙ্গাত ব্যক্তির লাশ উদ্ধার।২৫ ফেব্রুয়ারি বারবাজার রেলষ্টেশনের পাশ থেকে ২৪ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার,কালীগঞ্জে তাবাসসুম খাতুন(৪)নামের এক শিশুর বস্তা বন্দি মরদেহ ২৬ ফেব্রুয়ারী বাদেডিহি এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে উদ্ধার করে পুলিশ।সচেতন মহলের অভিমত, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেনের সাথে অনেক বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন সময়ে বলেন, অনেক ঘটনা আমার জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। বিভিন্ন ছলশ্রুতি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।