ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়ীতে আগুন, আটক ২

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৫:০৪ পিএম
ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়ীতে আগুন, আটক ২

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে বসতবাড়ী পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া ও তার মা পারভিন আক্তারকে ধরে পুলিশে দেয়া হয়েছে।  এলাকাবাসী জানান,শুক্রবার (১৭ জুলাই) জুমা নামাজের আগে আওলাতলী মধ্যপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ মিয়া (২৫) ও তাঁর মা পারভীন আক্তারকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ীর ৭ টি বসত ঘর ও একটি মাটরসাইকেল আগুনে পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার যুবসমাজ নেশা গ্রস্থ্য হয়ে পড়ছে। 


হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, "তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে পারভেজ ও তাঁর মাকে হেফাজতে নেয়।  ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে