মসজিদে মসজিদে দোওয়া, তবারক বিতরণ, আলোচনা সভা ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আলোচনা সভা ও মুনাজাতের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন। সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুরের শহীদ আস সবুরের পিতা এনাব নাজেজ জাকী, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা জুলাই যোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতা আমিনুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এসময় সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।