দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদরাসা পড়ুয়া শিশুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ১৮ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি টু বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে, আব্দুলপুর বানিযুগী মাদরাসার হেফজ শাখার ছাএ মোঃ তছলিম উদ্দিন (১২) বাড়ির পার্শ্ববতি সূখীপীর বাজারে ঔষধ কিনে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে চট্রগ্রাম থেকে বিন্যাকুড়ি বাজারের দিকে যাওয়া সিমেন্ট ভর্তি একটি ট্রাকের হর্ণ শুনে রাস্তার পাশে দাঁড়ায়। ট্রাকের চালক ডান দিকে বাঁশের কারনে বামে ট্রাক চাপিয়ে দিয়ে ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।