বাজিতপুর ফেরিঘাটটি পর্যটন কেন্দ্র হলে এলাকাবাসীর দাবি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম
বাজিতপুর ফেরিঘাটটি পর্যটন কেন্দ্র হলে এলাকাবাসীর দাবি

বাজিতপুর উপজেলাটি বৃটিশ আমলে প্রতিষ্টিত হলেও এর ভৌগলিক কারণে কোনো সরকার আমলেই  পর্যটন কেন্দ্রের রুপ নেয় নি। গত সরকার আমলে কয়েকবার এ বিষয়ে বাজিতপুর উপজেলার বাসী কথা বললেও কোনো জায়গায় কোনো কাজ হয়নি। বাজিতপুর উপজেলাটি হাওরের মধ্য ভাগে অবস্থিত। এ ফেরিঘাট থেকে শুকনো মৌসুমে নদী পাড় হয়ে অষ্টগ্রাম, মিটামইন ও ইটনা অতি সহজেই বিভিন্ন যানবাহন দিয়ে তারা হাওরের সুন্দর সুন্দর দৃশ্য ও মনোরম পরিবেশ উপভোগ করতে আসে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রামের হাজারো হাজারো পর্যটকরা। তারি পাশা পাশি বর্ষা মৌসুমে পর্যটকরা দীঘিরপাড় ইউনিয়নে পাটুলি নৌ ঘাট থেকে বিভিন্ন ট্রলার, স্টিল বডি নৌকা ও ফ্রিজবোর্ড দিয়ে ঘোড়াউত্রা নদী দিয়ে পাড় হয়ে এই তিন উপজেলার ভিতরে নদীর মধ্যে মনোরম পরিবেশে আসা যাওয়ার কারণে এ এলাকাটি পর্যটন কেন্দ্র হলে জণগণের যেমন সুবিধা তেমনি ভাবে মনোরম পরিবেশে বিভিন্ন স্টল ব্যবসায়ীদের উপকার হবে বলে অনেকেই গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে