পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের আওয়ামীলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার। করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই) বিকালে সাঁথিয়ার রতনপুর এরাকার আজিজের বাড়ী পাশে বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সে রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে ও ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়াড আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
পারিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত নয়টার দিকে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে বাড়ীতে ফেরেনি আর। আজ শনিবার পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানার জানালে থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের আজিরের বাঁশ বাগান থেকে লাশ উদ্ধার করে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান, ওই ব্যক্তি নিখোঁজের সংবাদে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করি। বিভিন্ন আলামত ও খুনের ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। মযনা তদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।