ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে

সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ১৮ জুলাই, ২০২৬, ০৯:৩৫ পিএম | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৯:৩৫ পিএম
সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়নের আওতাধিন সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে কমলপুর ইউনিয়নের রড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)। এ সময় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান (পিএসসি), দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান (এএমসি), ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত পাহারার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করাই নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমইের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবাসীর যানমালের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবা বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে। 

ফুলবাড়ী ২৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শিক্ষাউপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে আজ শনিবার (১৮ জুলাই) সীমান্ত এলাকায় বসবাসকারী পাঁচ শতাধিক সব বসয়ী নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে