ঘোড়াঘাটে কৃষককার্ড কার্যক্রমের আবেদন শুরু

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ১২:১৮ পিএম
ঘোড়াঘাটে কৃষককার্ড কার্যক্রমের আবেদন শুরু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর ওয়াদাকৃত কৃষকের ভাগ্যয়ন্নয়নে অগ্রাধিকারমুলক কৃষককার্ড কার্যক্রমের আবেদন গ্রহন করা শুরু হয়েছে। প্রথমধাপে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের প্রায় তিন হাজার কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,পালশা ইউনিয়নের বলাহার গ্রাম থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, উপজেলায় প্রায় ৩৫ হাজার কৃষক রয়েছেন। প্রথমে পালশা ইউনিয়নকে ৩টি ইউনিটে ভাগ করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৩ হাজার কৃষকের আবেদন গ্রহন করা হবে।পরবর্তিতে সেগুলি যাচাই বাছাই করে যোগ্য কৃষকদের মধ্যে এই কার্ড বিতরন করা হবো।

আপনার জেলার সংবাদ পড়তে