কাহারোলে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ চলছে

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০১:০১ পিএম
কাহারোলে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ চলছে

প্রান্তিক কৃষককে সরকারি কৃষি সেবা সহজ ও দ্রুত পৌছে দিতে দিনাজপুরের কাহারোল উপজেলার প্রথম পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার হতে। কৃষি বিভাগ জানায়, এই কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত রামচন্দ্রপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রামচন্দ্রপুর গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, ইউপি সদস্য মাজেদুর রহমান, ইউপি সদস্যা নুর নেহার। অনুষ্ঠানে বলা হয় কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে প্রকৃত কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। এতে সরকারি কৃষি প্রণোদনা ভুর্তুকি, বীজ, সারসহ বিভিন্ন কৃষি সহায়তা আরও স্বচ্ছ ও সহজভাবে কৃষকদের কাছে পৌছে দেওয়া সম্ভব হবে। এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে পরিচালিত হবে। এই জন্য কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে