গগণপুর যুব কল্যাণ সংস্থা এর আয়োজনে

বিরলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১৯ জুলাই, ২০২৬, ০৫:৪৭ পিএম | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৫:৪৭ পিএম
বিরলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বিরলের গগণপুর যুব কল্যাণ সংস্থা এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  র‌্যালি ও মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন গগণপুর যুব কল্যাণ সংস্থার সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এম এ আারিফুল ইসলাম আরিফ, উক্ত সংস্থার সহ-সভাপতি মোঃ শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রেজা, কোষাধাক্ষ মেহেদী হাসান বাবু, সমাজসেবক মিজানুর রহমান, ৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান (বাবু ডাক্তার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, পশ্চিম শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরকার প্রমূখ।

বক্তারা গগণপুর এলাকায় মাদকের কারবার প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঐক্যমত পোষণ করে মাদককারবারীদের মাদক ব্যবসা ছেড়ে ভালো কাজ করার আহ্বান জানান। তদুপরী কেউ এলাকায় মাদকের কারবার করলে তাকে হাতেনাতে ধরে প্রশাসনের নিকট সোপর্দ করার কথা ব্যাক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে