চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম
চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেফতার

চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (১৯ জুলাই) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠণের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দাথিয়া কয়রাপাড়া গ্রামের মোঃ হাফিজুর রহমান মুকুল (৫৮),ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ছাইকোলা সরদারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৫) এবং হান্ডিয়াল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পাটিয়াতা গ্রামের মোঃ আলাউদ্দিন প্রাং (৪১)।  

এনিয়ে গত ৩ দিনে চাটমোহর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকে গ্রেফতার করা হলো। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তিন নেতাকে বিস্ফোরক মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার ( ২০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে