কয়রায় সুশীলনের সি,সি,এইচ, আর প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের পরামর্শক ও সি,সি, এইচ আর প্রকল্পের ফোকাল এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী
মোঃ মোকতার হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জেজেএসের মোঃ শরিফুল ইসলাম, সুশীলনের উপজেলা ম্যানেজার মোছাঃ ছফুরা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটের আব্দুল কুদ্দুস, দেবিকা দাশ প্রমুখ। অবহিতকরন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।