চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী এলাকায় ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাধানগর ইউনিয়নের মিরাকাঁঠাল গ্রামের সুশানঘাট মাঠে এই ফুটবল বিতরণ করা হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান পক্ষে একটি ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক শাহারিয়া হোসেন শাহাদাৎ, আদিবাসী নেতা বীরেন বেসরা প্রতিবাদী নেত্রী মাতি মুরমুসহ অন্যরা। ফুটবল পেয়ে খুদে ছেলেরা খুব আনন্দিত। তারা এখন অন্য খেলা বাদ দিয়ে ফুটবল খেলতে পারবে বলে ধন্যবাদ জানিয়েছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানকে।
সাংবাদিক শাহারিয়ার শাহাদাৎ বলেন,মাদকের সচেতনতাই আগামী প্রজন্ম যাতে মাদকের সাথে সম্পর্কে না জড়াই, এজন্যই খেলাধুলা উৎসাহ জোগাতে তাদেরকে ফুটবল দেওয়া হয়েছে। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেল, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ছেলেরা যাতে মাদকের সাথে জড়িত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান। তাদেরকে খেলার উৎসাহ দিতে এবং লেখাপড়া মনোযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করার জন্য আমি সকল প্রকার সহযোগিতা করে যাবেন বলে তিনি জানান।