মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশ্ঙ্খৃলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন, বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানগণ।