ভালুকায় মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে আত্নহত্যা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০২:১০ পিএম
ভালুকায় মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে আত্নহত্যা

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে,ইসমাইল হোসেন নামে এক যুবক তার মার নিকট নেশাার টাকা চেয়ে না পেয়ে আত্নহত্য করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি গত রাতে।

নিহত ইসমাইল হোসেনের  মা রাহেলা বেগমে জানান,গত রাত সাড়ে ৭টার দিকে ইসমাইল বাড়ীতে আসে। সে আমার নিকট দুইশত টাকা চায়। আমার হাতে টাকা না থাকায় অন্যের নিকট টাকা ধার করেতে গিয়ে দেরী হয়। টাকা নিয়ে বাড়ীতে এসে দেখি সে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে রয়েছে। আমার ডাকচিৎকারের আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বাবা আবুল কালাম গ্রামে গঞ্জে ঘোরে মানুষে চুল কাটে। সে দুরে চলে গেলে আসতে চার-পাঁচদিন দেরী হয়। ওই রাতে সে বাড়ীতে ছিল না। ঘটনা জানাজাহি হলে লোক মুখে সংবাদ পেয়ে পরদিন সে বাড়ী আসে।

ভালুকা মডেলা থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে