চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট

অস্বাস্থ্যকর ও নোংরা তিন বেকারিতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৭:২৬ পিএম
অস্বাস্থ্যকর ও নোংরা তিন বেকারিতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও  জেলা  প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে পুরান বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা তিন বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে মোট ৩টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত অভিযানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত "মানচিহ্ন" ব্যবহারের অপরাধে, টিনবাজার মীম ফুড প্রোডাক্টস,ডাইলপট্টির প্রাইম ফুড প্রোডাক্টস ও হরিসভা পশ্চিম শ্রীরামদীর হাজী ফুড প্রোডাক্টস প্রত্যেককে ৩৫,০০০/-  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম), মো  আমিনুল ইসলাম শাকিল। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে