সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৮:২৩ পিএম
সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২২ জুলাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, শহর আমীর শরফুদ্দীন খান, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত অভিভাবকরাও বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে