শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে

গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৯:০০ পিএম
গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখা, ময়মনসিংহ শাখা, ভালুকা কৃষি শাখা, হালুয়াঘাট শাখা ও করিমগঞ্জ শাখার যৌথ উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী উপজেলার শাঁখচুড়া উচ্চ বিদ্যালয়, আঠারোদানা (বহুমুখী) উচ্চ বিদ্যালয় ও আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম মার্কাজ মাদ্রাসা ও এতিমখানায় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এবং শাখা কর্মকর্তা মহিবুস সালেহীনের উপস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জোনাল হেড ও ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভালুকা এস এমই/ কৃষি শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম ও হালুয়াঘাট শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের বক্তারা ইসলামী ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজন পূরণে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মসূচীর বর্ননা প্রদান করেন।

জলবায়ুর ভারসাম্য রক্ষা, সবুজায়ন, জনসচেতন বৃদ্ধিতে শাহজালাল ইসলামী ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন উক্ত প্রতিষ্ঠান প্রধানগণ।

সভাশেষে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় ও মাদ্রাসার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে