বিএনপি ৩১ দফা অঙ্গিকার থেকে সরে এসেছে জলঢাকায়: আখতার হোসেন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২২ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম
বিএনপি ৩১ দফা অঙ্গিকার থেকে সরে এসেছে জলঢাকায়: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে। নির্বাচনের আগে বিএনপি বলেছিলো জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও একটিও বাস্তবায়ন করেনি, বরং তারা প্রতিটি অঙ্গিকার থেকে সরে আসছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, এই দেশে যখন শেখ হাসিনার জুলুম চলছিল, মানুষকে গুম ও হত্যা করা হচ্ছিল, আয়নাঘরে বন্দি করা হচ্ছিল, পিলখানা হত্যাকান্ডের নামে মানুষকে পঙ্গু করা হচ্ছিল, শাপলা চত্বরে শিক্ষার্থী ও আলেমওলায়মাদের নির্বিচারে হত্যা করা হচ্ছিল। কোঠা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক সংস্কার আন্দোলন, মতিবিরোধী আন্দোলনসহ প্রত্যেকটি ন্যায আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করছিল- ঠিক সেই সময় দেশের মানুষ দুইটি কথা ভাবতে এক হাসিনা অপশাসনকে মুক্ত হওয়া দুই এই ধরণের শাসন বাংলাদেশে কখনো ফিরে না আসে একারণে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা। দেশের সাধারণ মানুষরা তাদের সেই আঙ্খাকা জাগিয়ে রেখেছিল। তারা ২৪ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে সত্তর শতাংশ মানুষ মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগের বিষয় সেই সংস্কারের গণভোটকে এখন আর মানা হয় না।

তিনি বলেন বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের দেয়া ৩১ দফা অঙ্গিকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, কিন্তু এখন তারা সংবিধানের সংস্কার চায় না। বিচার বিভাগে সুষ্ঠ নিয়োগের কথা ছিল, সেই আইনটিও তারা সংসদে পাস করে নাই। তারা সংসদে তা বাতিল করে দিয়েছে।

আখতার হোসেন দৃঢ়তার সাথে বলেন, জনগণ এনসিপির প্রতি আস্থা রেখেছেন। আমরা নতুন দল অল্প আসনে নির্বাচন করেও আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি। সেই আশাবাদের জায়গা থেকে সামনে স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপির সর্মথিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আর পুরাতন বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গ দিন দিন পিছিয়ে পড়ছে। উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে রাখা হচ্ছে। 

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা দেখছি এখানে জামায়াতের এমপি থাকলেও টেন্ডার হতে না হতে সরকারি প্রত্যেকটি অফিসে বিএনপি, যুবদল, ছাত্রদলের অত্যাচারে কর্মকর্তা কর্মচারী ঠিকমতো অফিস করতে পারেনা। ওখানে আবার কিছু কর্মকর্তা কর্মচারী নিজেকে সরকারি কর্মচারীর চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তারা তাদের সঙ্গে মিলে টেন্ডারবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করছে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অনিয়ম প্রতিহত করতে হবে। মনে রাখবেন জুলুম যদি শুরু হয় তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন কথা না বলেন টেনে না ধরেন, সেটা এমন এক পর্যায়ে যাবে সেখান থেকে আর ফিরে আসার উপায় থাকবেনা। আমরা সালাউদ্দিন আহমেদ ও তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসঙ্গে দুই জমজ সন্তান হয় এক সন্তান বৈধ আরেক সন্তান অবৈধ হতে পারেনা। যদি সংস্কার অবৈধ হয়, জুলাই সনদ যদি অসাংবিধানিক হয় তাহলে সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান বিএনপি সরকার সবকিছু অবৈধ। আপনারা যদি গণভোট বাস্তবায়ন না করেন তাহলে আগামীর বাংলাদেশে এই বিএনপির কবর রচিত হবে। সভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আহবায়ক আব্দুল মজিদসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে