সংঘাতের তীব্রতা বাড়ছে: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম
সংঘাতের তীব্রতা বাড়ছে: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারো বাড়তে শুরু করেছে। চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময়  ৯টা ৩০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

আপনার জেলার সংবাদ পড়তে