দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ১ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল ২১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় উপজেলার রঘুনাথপুরের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেনকে (৪০) কে আটক করে পুলিশ। এসময় সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ দ্রুত আটককৃত স্থানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।