এমপি আখতারুজ্জামান মিয়া

জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে সরকার কাজ করছে

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০১:৫৮ পিএম
জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে সরকার কাজ করছে

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সারাদেশে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করবে। গত ২২ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে আলোকডিহি ইউনিয়ন পরিষদ পরিষদ হতে পীরেরহাট পর্যন্ত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, জেলা বিএনপি নেতা রবিউল আলম তুহিন, খানসামা বিএনপি নেতা সাঈদ আহমেদ সেলিম বুলবুল, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এছাড়াও প্রধান অতিথি বেলা ১১ টা হতে পর্যায়ক্রমে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, তেঁতুলিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজার হতে ভূষিরবন্দর পর্যন্ত পাঁকাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদ হতে পীরেরহাট জিসি রাস্তা পর্যন্ত পাঁকাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় ও ডাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে