রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৪:৫৯ পিএম
রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামে রাজিবপুর উপজেলা মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।  বুধবার( ২২ জুলাই) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মরিচা কান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মন ও এস আই আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে শাহ আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছে থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯শত ভারতীয় ইয়াবা ট্যাবলেট।  আটককৃত শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন। 

রাজিবপুর থানা সূত্রে জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার গতিবিধির উপর নজরদারি চালিয়ে বুধবার মরিচা কান্দি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে রাজিবপুর থানা কর্তৃপক্ষ জানান মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে বিস্তারিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন মাদক কারবারি যেন ছাড় না পায়। রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ( ওসি) শাহীন আলম জানান ,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে