ঘোড়াঘাট থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৫৩ পিএম
ঘোড়াঘাট থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের দুর্নীতি ও নানা অনিয়মের  বিরুদ্ধে ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন  বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘোড়াঘাট থানার সামনে ঘন্টাব্যাপি এক মানব বন্ধন পালন করে।মানব বন্ধন থেকে  ঘোড়াঘাট থানা পুলিশের দুর্নীতি,অপপ্রয়াস ও পক্ষপাতমুলক কর্মকান্ডের বিরুদ্ধে তিব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ঘোড়াঘট থানার ও সি শহিদুল ইসলাম,তদন্ত কর্মকর্তা সাব্বির হোসেন,ও সার্কেলের বিরুদ্ধে অভিযোগ করে  বি এন পির সভাপতি আব্দুস সাত্তার  মিলন বলেন,ফ্যাসিবাদি সরকার বিদায় হলেও তাদের দোসররা ঘোড়াঘাট থানায় বসে আছে, তারা আওয়ামী দোসরদের রক্ষা করতে ব্যস্ত হয়ে আছেন।  তিনি আরও বলেন ৫ আগষ্ট পরবর্তিতে খুনি হাসিনার পতনের পর ঘোড়াঘাট থানায় মামলা হলে (মামলা নং০৭ জি আর ১২৯/২৪) বর্তমান ঘোড়াঘাট থানা প্রশাসন মুল অপরাধীদের আড়াল ও লক্ষ লক্ষ টাকা বানিজ্য করে রাঘব বোয়ালদের চার্জশিট থেকে নাম বাদ দিয়েছেন। তিনি তিব্র প্রতিবাদ করে বলেন,অবিলম্বে চার্জশীটে তাদের নাম পুনর্বহাল না করা হলে পরবর্তিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ঘন্টব্যাপি মানববন্ধনে বি এনপির নেতা কর্মীসহ সকলস্তরের জনসাধারন অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে