চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রেস কনফারেন্স

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৪:৫৭ পিএম
চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রেস কনফারেন্স

উপজেলা পর্যায়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,নারী নেতৃত্ব বিকাশ,জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ,অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠণের লক্ষ্যে পাবনার চাটমোহরে প্রেস কনফারেন্স করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় চাটমোহর কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) কার্যালয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠণের উপজেলা সভাপতি মুর্শিদা খাতুন ববি। বক্তব্যে বলা হয়,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান,স্থানীয় সরকার,জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,গণমাধ্যম,যুব সমাজ ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।  প্রেস তনফারেন্সে জানানো হয় গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত চাটমোহর থানায় ১২৬টি মামলা হয়েছে। এরমধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২টি,ধর্ষণ মামলা ৩টি,হত্যা মামলা ৩টি,মাদক মামলা ২৪টি এবং অন্যান্য মামলা ৪টি। জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনী সহায়তা পেয়েছেন ৩৭৫ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে,সামাজিক মূল্যবোধ,পারিবারিক শ্রদ্ধাবোধ,নারী-পুরুষের সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করা গেলে সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।  প্রেস কনফারেন্সে এমএসএফের জেলা মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা বক্তব্য দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে